ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের অভিযান ২'শ ৫০ গ্রাম গাঁজাসহ শফিকুল ইসলাম ওরফে গাঁজা সফিক নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। 

    মঠবাড়িয়া থানার এসআই খন্দকার কামরুল ইসলাম এর নেতৃত্বধীন একদল পুলিশ শনিবার গভীর রাতে পৌর শহরের ৭ নং ওয়ার্ড থেকে তাকে আটক করে। আটককৃত শফিকুল ইসলাম পৌর শহরের ৭ নং ওয়ার্ড বজলুল হক ওরফে ঘেডিব্যাহা বজলুর ছেলে।

    মঠবাড়িয়া থানার এস আই খন্দকার কামরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শফিকুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে  ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় এস আই খন্দকার কামরুল ইসলাম বাদি হয়ে শনিবার রাতেই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। এ মামলায় শফিকুল ইসলামকে রোববার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ বিচারকি হাকিম মোঃ তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ