ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • বিএনপির জন্মই অবৈধ: শিক্ষামন্ত্রী

    বিএনপির জন্মই অবৈধ: শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধভাবে বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন। নির্বাচনের আগে তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

    রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


    শিক্ষামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারে যেভাবে আছে, তেমনি মাঠেও থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় আওয়ামী লীগ দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

    শিক্ষামন্ত্রী ইসলামপুর উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন। পরে তিনি ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ