ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পুতিনের সঙ্গে বৈঠকের আগে কঠোর হুশিয়ারি বাইডেনের

    পুতিনের সঙ্গে বৈঠকের আগে কঠোর হুশিয়ারি বাইডেনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়াকে সতর্ক করে তিনি বলেছেন যে, ‘আমরা রাশিয়ার সঙ্গে সংঘাত চাই না। আমরা চাই একটি স্থিতিশীল ও প্রতিশ্র“তিশীল সম্পর্ক। তবে এ বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার- রাশিয়ার সরকার যদি কোনো ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্র এর একটি বিস্তৃত ও অর্থপূর্ণ উপায়ে জবাব দেবে। রাশিয়া যদি ক্ষতিকর কোনো কাজে যুক্ত হয় তাহলে তাদের ‘কঠোর পরিণতির’ মুখোমুখি হতে হবে। 

    স্থানীয় সময় বুধবার ব্রিটেন পৌঁছে মিলডেনহল বিমানঘাঁটিতে প্রায় এক হাজার বিমানসেনা ও তাদের পরিবারের সদস্যদের সামনে এক ভাষণে এসব কথা বলেন বাইডেন। খবর বিবিসির। 

    আগামী ১৩ জুন বাইডেন উইন্ডসর ক্যাসলে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপ জি-৭ নেতাদের বৈঠকে যোগ দেবেন। স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) ব্রিটেনের পর্যটন শহর কর্নওয়ালের কারবিস বে’তে শুরু হওয়ার কথা রয়েছে। এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য সূচিটি হচ্ছে আগামী সপ্তাহে জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক। 

    প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই বাইডেনের প্রথম বিদেশ সফর। সফরের আগেই বাইডেন স্পষ্ট করেই বলেছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে ইউরোপের গণতান্ত্রিক যেসব মিত্র দেশের সঙ্গে সম্পর্ক টানাপোড়েন ছিল, তাদের সঙ্গে সম্পর্ক জোরদার করাই তার মূল উদ্দেশ্য। আট দিনের এই সফরে বুধবার ব্রিটেন পৌঁছান তিনি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ