ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • আমতলীতে ‘সকালে জমি, বিকালে নদী’

    আমতলীতে ‘সকালে জমি, বিকালে নদী’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ৫০ একর জমি নদীতে ভেঙ্গে গেছে। পায়রা নদীর ভয়াল ভাঙ্গনে  বসত ঘর ও জমি রক্ষায় দ্রুত বেড়ি বাঁধ নির্মাণের দাবী জানান চাওড়া ইউনিয়নের ভুক্তভোগি জনসাধারণ। 

    বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রাম একাধিক বার পায়রার ভাঙ্গনের কবলে পরে পরিবার পরিজন নিয়ে ঘর বাড়ি  জমিজমা সবকিছু হাড়িয়ে  নিঃস্ব হয়ে পড়েছেন অন্তত দুই শতাধিক পরিবার।

    প্রতিনিয়তই এই চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা, বেতমোর গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে নিয়ে যায় আগ্রাসী পায়রা নদী। এই ভাঙনের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে পায়রার পাড়ের বসবাসরত এলাকাবাসী। বেড়িবাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদী ভাঙন কবলিত সাধারণ মানুষ।

    চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের দুলাল মিয়া বলেন, সন্ধ্যায় দেখা গেছে জমি আছে, পরদিন সকালে গিয়ে দেখি ওই জমি নাই। প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি ও ঘর বাড়ী পায়রা নদীতে ভেঙ্গে বিলিন হয়ে গেছে। দ্রুত এ এলাকায় ব্লক নির্মাণ করে নদীর ভাঙ্গন রোধ করা না হলে এখানে বসবাসরত কয়েক শত পরিবার ভিটা মাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে।

    চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। টেন্ডার প্রক্রিয়া যেহেতু সম্পূর্ণ কাজ অল্প কিছু দিনের মধ্যেই শুরু হবে বলে আশাবাদী আমরা।

    এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম মুঠোফোনে  বলেন দ্রুত বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ