ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • খালেদাকে মুক্ত করতে যে কোনো ত্যাগ স্বীকারে জনগণ প্রস্তুত: ফখরুল

    খালেদাকে মুক্ত করতে যে কোনো ত্যাগ স্বীকারে জনগণ প্রস্তুত: ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারস খালেদা জিয়াকে মুক্ত করতে জনগণ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেছেণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত জনগণ। নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, জনগণ হতে দেবে না।’

    নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির দাম দফায় দফায় বাড়ানোর প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দারি বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে শনিবার (৪ মার্চ) দেশের সব মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।

    পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে শুক্রবার (৩ মার্চ) গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিবৃতিতে পদযাত্রা সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান বিএনপি মহাসচিব।

    মির্জা ফখরুল বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। শুধুমাত্র সরকার দলীয় লোকদের পকেট ভারি করতে কয়েকমাসে কয়েক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। কুইক রেন্টালের ভর্তুকির নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে।

    তিনি বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের ত্রাহী অবস্থা। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে এখন সব জিনিসের দাম আরও বেড়ে যাবে। সাধারণ মানুষের বেঁচে থাকাই কষ্ট হবে। নিশিরাতের ভোটের সরকারের দুর্নীতির কারণে দেশ এখন ধ্বংসের শেষপ্রান্তে।

    বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, ভালোভাবে বেঁচে থাকার অধিকারও নেই। হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। নিত্যপণ্যের দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ