ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • নলছিটিতে ইটভাটার মালিককে এক বছরের কারাদণ্ড

    নলছিটিতে ইটভাটার মালিককে এক বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে এম এম ব্রিক্স নামে এক ইটভাটার মালিককে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন পরিবেশ অধিদপ্তর। 

    শুক্রবার দুপুরে পৌর এলাকার  গৌরিপাশা গ্রামের ইটভাটায় অভিযান চালিয়ে মালিক আমিন হোসেন মানিককে এ দণ্ড প্রদান করা হয়। টাকা পরিশোধ না করায় শনিবার সকালে তাকে কারাগারে পাঠায় পুলিশ। 

    অভিযান পরিচালনাকারী বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে ইটভাটা গড়ে তোলেন মানিক। তাকে আটক করে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। 

    তিনি টাকা পরিশোধ করতে পারেননি, তাই কারাগারে পাঠানো হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন  নিভিয়ে পানি দিয়ে ইট নষ্ট করে দেওয়া হয়েছে। 

    এ ব্যাপারে এমএম ব্রিক্সের মালিক আমিন হোসেন মানিক বলেন, আমাদের সকল কাগজপত্র আছে। এখানে কোন অনিয়ম হয়নি, তারপরও সামান্য অজুহাতে জরিমানা করা হয়েছে। আমরা এ ব্যাপারে আইগতভাবে মোকাবেলা করবো।

    ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করার নিয়ম রয়েছে, কিন্তু ইটভাটার মালিক টাকা দিতে পারেননি। তাই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ