ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বাংলাদেশের মতো পৃথিবীতে এমন সুসংহত সংবিধান আর নেই : আমু

    বাংলাদেশের মতো পৃথিবীতে এমন সুসংহত সংবিধান আর নেই : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে গেরিলা যুদ্ধসহ মুক্তিযুদ্ধের সব রকম নির্দেশনা ছিলো। 

    তাই ৭২ এর সংবিধানের পর আওয়ামী লীগ সংবিধানের সংশোধনীতে ৭ই মার্চের বিষয়টি আন্তর্ভূক্তি করে। পৃথিবীতে এমন সুসংহত সংবিধান আর নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এটা পরিবর্তনের আর কিছুই নেই। তবে জিয়াউর রহমান ও এরশাদ বন্দুকের নলে ক্ষমতায় এসে সংবিধানে সংশোধনী এনছিলেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এ প্রবীণ নেতা।

    শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথিছির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’- স্লোগানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আমির হোসেন আমু শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ