ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন : বিএনপিকে নানক

    ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন : বিএনপিকে নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

    তিনি বলেন, নির্বাচন ছাড়া কোন সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হলো ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজেই যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। 

    শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। 


    সরকার বিরোধী আন্দোলনের বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা হ্যা-না ভোট করেছিল রাতের অন্ধকারে। যারা নিজেরা ভোট করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিল, বিরোধীদলকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। সেই ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায়। 

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন। লন্ডনে বসে থাকা তারেক জাতীয়-আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের পর আপনারা তারিখ ঘোষণা করেছিলেন। ১০ ডিসেম্বরের পরে এই বাংলাদেশ চলবে খালেদা জিয়া আর তারেক রহমানের কথায়। সেই ১০ তারিখ পার হয়ে গিয়েছি। দেশ চলছে শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ রয়েছে। 

    সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, কাজেই মির্জা ফখরুল সাহেব, যে রাজনীতিতে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের পথকে পরিহার করে পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসুন, নির্চবাচনের পথে আসুন। নির্বাচন ছাড়া কোন সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হল একমাত্র ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজেই যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে।

    ১৪ বছর আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন নানক। ১৪ বছর আগের বাংলাদেশ ছিল মুখ থুবড়ে পড়া বাংলাদেশ। এখন বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। তাই আগামী নির্বাচন অবধি নেতাকর্মীদের সকল পরিস্থিতির মুখে সংযমের পরিচয় দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান নানক।

    শান্তি সমাবেশ শেষে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টাউন হল থেকে মোহাম্মদপুর বাসস্টান্ডের দিকে শেষ হয়।

    শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়া চাঁন। 

    সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সহ দপ্তর আব্দুল আওয়াল শেখ, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজিসহ স্থানীয় নেতারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ