ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বালতির পানিতে প্রাণ গেল ১৬ মাসের শিশুর

    বালতির পানিতে প্রাণ গেল ১৬ মাসের শিশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৯নং ওয়ার্ডের একটি বাসায় বাথরুমের বালতির পানিতে ডুবে প্রাণ গেল তানহা নামের ১৬ মাসের এক শিশুর। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    রাঙ্গাবালী উপজেলার কাউখালি ২নং ওয়ার্ড ছোটবাশদিয়া ইউনিয়নের জাহিদুর রহমান আহসান (২৯) ও ডালিয়া জাহান (২৮) দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে তানহা। গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ড খলিফা বাড়ি নানা বাড়িতে শিশুটি তার মায়ের সঙ্গে থাকত।

    শিশুর বাবা জাহিদুর রহমান বলেন, সকালে বাসার ভেতরে সবাই ছিল। তানহা এ সময় খেলছিল। এক ফাঁকে সবার অগোচরে বাথরুমে ঢুকে যায় তানহা। পরে সেখানে বালতিতে থাকা পানিতে পড়ে যায় সে। দেখতে পেয়ে অচেতন অবস্থায় গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ