ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ায় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র ৫ সমর্থক হাসপাতালে 

    কলাপাড়ায় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র ৫ সমর্থক হাসপাতালে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত প্রার্থীর সমর্থকদের হামলায় আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর জামাতা সহ ৫ কর্মী আহত হয়েছে।

    রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় ওই ইউনিয়নের বলিপাড়া মাঝগ্রামে এ ঘটনা ঘটে। তবে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও বাঁধার সম্মুখীন হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

    এদের মধ্যে জামাতা মঞ্জুর আহমেদ (৪৮) কে  বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা  হয়েছে। আহত অন্যান্যরা হলেন, আহমেদ আলামিন, রেবেকা সুলতানা পাপ্পি, মোশাররফ হাওলাদার, চাচা ফারুক হাওলাদার।

    স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বলিপাড়া মাঝগ্রামে উঠান বৈঠক শেষে বাড়ি ফিরছিলো আনারস প্রতিকের প্রার্থী রুহুল আমিন ও তার কর্মীবৃন্দ। এসময় এবিএম হুমায়ুন কবিরের সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থক আহত হন। আহতরা হাসপাতাল ও স্থানীয় ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    এবিষয়ে আওয়ামীলীগের প্রার্থী হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

    তবে আহত মঞ্জুর আহমেদ জানান, কোন কারন ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা চাইছে আমরা নির্বাচনী প্রচারণায় না নামি। হামলাকারীরা হলো প্রার্থীর ছোট ভাই আলামিন হাওলাদার। প্রার্থীর ছেলে সুমন হাওলাদার, শিমুল সিকদার, শাহাবুদ্দিন চৌকিদার, রাতুলসহ ১০/১৫ জন। তারা পিছন থেকে এসে দেশীয় অস্ত্র দিয়ে হঠাৎ হামলা চালান। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও বাঁধা দেন।

    কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। নৌকা প্রতিকের সমর্থকের হামলায় একজনের মাথায় জখম হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। 


    প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ ১০ নং বালিয়াতলি ইউনিয়নে নির্বাচন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ