ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

    ঝালকাঠিতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার চরভাটারাকান্দা গ্রামে ধানসিঁড়ি নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো মো. আমানুল্লাহ (১২) ও তার ভাই মো. আব্দুল্লাহ (১০)। এরা ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামের দিন মজুর মো. সুমন হোসেনের ছেলে।

    নিহত মো. আমানুল্লাহ  ও তার ভাই মো. আব্দুল্লাহ স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার প্রথম ও দ্বিতিয় শ্রেণিতে লেখা পড়া করত।
    স্থানীয় কামরুল ইসলাম জানান, পরিবারের সকলের অগচরে বাড়ির পাসের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেক সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোজাঁখুজি করে। পরে নদীতে ভাষতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ঝালকাঠি সদর থানায় ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন,‘ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে নিহত দুই ভাইকে দাফন করার প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ