ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  •  গিরিখাতে যাত্রীবাহী বাস, নিহত ২৩

     গিরিখাতে যাত্রীবাহী বাস, নিহত ২৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্মীয় এক উৎসব শেষে বাড়ি ফেরার পথে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজদার জেলায় যাত্রীবোঝাই একটি বাস গিরিখাতে পড়লে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত আরও ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

    স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার কার্খ এলাকায় শুক্রবার ভোরে বিপজ্জনক একটি মোড় নেওয়ার সময় বাসটি গিরিখাতে পড়লে এসব তীর্থযাত্রী হতাহত হয়েছেন।

    উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেখানে সেনা সদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে জানিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‌‌‘বাসটিতে আসনের অতিরিক্ত যাত্রী ছিল, এমনকি অনেকে বাসটির ছাদে বসেও বাড়ি ফিরছিলেন।’

    ডা. মনজুর জহির তাৎক্ষণিকভাবে রয়টার্সকে জানিয়েছিলেন, ‘খুজদার জেলা হাসপাতালে এখন পর্যন্ত ২০টি মরদেহ এসেছে। এছাড়াও আহত ৪০ জনের বেশি মানুষের চিকিৎসা চলছে এখানে। এরমধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’ 

    এদিকে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন অনলাইনের সবশেষ এক প্রতিবেদনে খুজদারের ওই বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন হওয়ার কথা জানানো হয়েছে। ১৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নয়তো হাসপাতালে নেওয়ার পথে।  

    খুজদারের ডেপুটি কমিশনার মেজর (অবসরপ্রাপ্ত) বশির আহমেদ বলেন, ‘দুর্ঘটনার শিকার যাত্রীরা স্থানীয় এক মুসলিম দরবেশের সাক্ষাৎ করতে গেয়েছিলেন। তারা সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় নিহতদের সবাই পুরুষ বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ