ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ায় হাতপাখা সমর্থকদের হামলায় নৌকার ৮ সমর্থক আহত

    কলাপাড়ায় হাতপাখা সমর্থকদের হামলায় নৌকার ৮ সমর্থক আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেদ্র করে হাতপাখা প্রতীকের সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের অন্তত ৮ কর্মী আহত হয়েছেন ।

    তাদের মধ্যে গুরুতর আহত শাহজালাল (৪৫) নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

    শুক্রবার (১০ মার্চ) দুপুরে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামের মিরাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হাতাপাখা নিজের বেশ কয়কজন কর্মী আহত হওয়ার দাবি করেছেন হাতপাখা মার্কার প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল খান।

    এদিকে এ ঘটনার পর পরই হাতপাখা প্রতীকের দুই সমর্থক মুশফিকুর রহমান ও বেল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকাল ১০ টার দিকে আওয়ামী লীগ সমর্থিত কাজী হেমায়েত উদ্দিন হিরনের কর্মীরা ওই এলাকায় প্রচারণায় নামেন। এসময় তারা মীরাবাড়ি এলাকায় পৌঁছালে হাতপাখা প্রতীকের মেজবাহ উদ্দিন দুলাল খানের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শাহজাহান (৩৫), জিদান (২২), রিয়াজ (৩৫), রুবল (৪০),  বশির (৩৫)-সহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে ৫ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।   আর গুরুতর আহত শাহজালালকে বরিশাল শেবাচিম হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


    এদিকে আওয়ামী লীগের প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, কোনোকিছু বুঝে ওঠার আগেই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মীদের ওপর হামলা চালায় হাতপাখার সমর্থকরা। এ ঘটনার তীব্র নিদা ও প্রতিবাদ জানাছি।

    অপরদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল খান বলেন, আমার বেশ কয়কজন কর্মী এ ঘটনায় আহত হয়েছেন।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।

    উল্লখ্য, আগামী ১৬ মার্চ কলাপাড়ার মিঠাগঞ্জ, ডাবুলগঞ্জ, বালিয়াতলী, ধালখালী ও চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হব।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ