ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • থানায় অভিযোগ

    মনপুরায় ইভটিজিং ও হুমকিতে পড়ালেখা বন্ধ করে দিয়েছে স্কুলছাত্রী

    মনপুরায় ইভটিজিং ও হুমকিতে পড়ালেখা বন্ধ করে দিয়েছে স্কুলছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় বখাটে দুই যুবকের ইভটিজিং ও হুমকিতে স্কুলে আসতে না পেরে পড়ালেখা বন্ধ করে দিয়েছে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী।

    এই ঘটনায় সোমবার দুপুর ২ টায় উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাথে নিয়ে ওই ছাত্রীর নানা বাদী হয়ে মনপুরা থানায় অভিযোগ দেন।

    এর আগে গত শনিবার সন্ধ্যায় ৬ টায় বখাটে দুই যুবক নানা বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে বিয়ে করবে বলে হুমকি দেয়। পরদিন রোববার বখাটে দুই যুবকের ভয়ে নানা ওই ছাত্রীকে তজুমুদ্দিন মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। ওই ছাত্রী উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নানা বাড়িতে থেকে পড়ালেখা করতো।

    এই ঘটনায় অভিযুক্ত দুই যুবক হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. গিয়াস উদ্দিনের ছেলে মোঃ জিকু ও একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোশারেফ সর্দারের ছেলে মো. ইব্রাহীম।

    ওই ছাত্রীর নানা আবদুল হক মেস্তুরী জানান, আমার বাড়িতে থেকে মেয়ের ঘরের নাতনি উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। সে অষ্টম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে নাতনীকে গতিরোধ করে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন রকম কুপ্রস্তাব দেয় বখাটে দুই যুবক জিকু ও ইব্রাহীম। গত শনিবার সন্ধ্যায় ওই দুই যুবক বাড়ি এসে নাতনিকে উঠিয়ে নিয়ে বিয়ে করবো বলে হুমকি দেয়।

    তাই পরদিন রোববার জনতা লঞ্চে করে নাতনিকে (স্কুল ছাত্রী) তজুমুদ্দিন মেয়ের বাড়িতে পাঠিয়ে দিই। পরে রোববার রাতে এই ঘটনা স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করি। পরে সোমবার দুপুরে প্রধান শিক্ষককে সাথে নিয়ে থানায় অভিযোগ দেই।

    এই ব্যাপারে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান জানান, ওই ছাত্রী নানা বাড়িতে থেকে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। গত রোববার স্কুলে না আসায় ওই ছাত্রীর নানাকে ফোন করে কারন জানতে চাই। পরে রাতে নানা এসে ঘটনা জানালে পরদিন আমিসহ থানায় গিয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দেই।

    এই ব্যাপারে মনপুরা থানায় অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা সহ অভিযুক্ত দুই যুবককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ