ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • কুয়াকাটায় বাস চাপায় ব্যবসায়ী নিহত

    কুয়াকাটায় বাস চাপায় ব্যবসায়ী নিহত
    নিহত কমল দাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কমল কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়াবাড়ী এলাকার মৃত ধিরেন্দ্র নাথ দাসের ছোট ছেলে। তিনি ঠিকাদারির ব্যবসা করতেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল দাস সকালে মোটরসাইকেলে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। নয়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলাপার পলাতক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ