ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • সমুদ্রে মাদক-সাবমেরিন ফেলে পালাল কারবারিরা!

    সমুদ্রে মাদক-সাবমেরিন ফেলে পালাল কারবারিরা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার উত্তর-পশ্চিম স্পেনের গালিশিয়া এলাকায় সমুদ্রতট থেকে সামান্য দূরে একটি সাবমেরিন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই সাবমেরিনে কলম্বিয়া থেকে স্পেনে মাদক পাচার করা হচ্ছিল। মাদক পাচার করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সাবমেরিনটি। তাই সেটিকে ছেড়ে সবাই পালিয়েছে বলে পুলিশের অনুমান। সাবমেরিনের মালিক বা চালক কারো সন্ধান মেলেনি। এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারও করা যায়নি।

    ২০১৯ সালে স্পেনে এমনই আরেকটি সাবমেরিন উদ্ধার করা হয়েছিল। সেটি থেকে তিন টন কোকেন উদ্ধার করা হয়েছিল। পুলিশ কোস্ট গার্ডের সহায়তায় সাবমেরিনটি সৈকতে নিয়ে এসেছে। সাবমেরিনটি ৪৯ থেকে ৭২ ফুট লম্বা। বেশির ভাগ অংশই ফাইবার গ্লাস দিয়ে তৈরি। প্রপেলার কাদায় আটকে যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাওয়ার প্রেশার তৈরি করে সাবমেরিনটিকে তোলার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

    ২০১৯ সালে যে সাবমেরিনটি উদ্ধার করা হয়েছিল, তাতে তিন টন কোকেন ছিল। সাবমেরিনের ক্রুদের গ্রেপ্তার করা হয়েছিল। তারা ইকুয়েডরের নাগরিক। পুলিশ জানিয়েছে, এই রাস্তা দিয়ে নিয়মিত মাদক পাচার হয়। সাবমেরিন ট্র্যাক করা মুশকিল বলে ইদানীং মাদক পাচারকারীরা এই রাস্তা বেছে নিয়েছে। সূত্র : ডয়চে ভেলে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ