ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • পাসপোর্ট অফিসে হঠাৎ দুদকের অভিযান, গ্রেফতার ৩

    পাসপোর্ট অফিসে হঠাৎ দুদকের অভিযান, গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে তিন দালালকে আটকের ঘটনা ঘটেছে। একই সময় এসব দালালদের সহযোগিতা করার অপরাধে ওই অফিসের দুই কর্মচারীকে আটক করা হয়।

    বুধবার (১৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে দুদক।  

    অভিযান শেষে আটকদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে দেয় দুদক। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।  

    দণ্ডপ্রাপ্তরা হলেন,  ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া এলাকার আব্দুস সালাম মাতুব্বরের ছেলে মাকসুদুর রহমান (৪৬)।  

    আটক দুই কর্মচারী হলেন - অফিস সহায়কজহিরুল ইসলাম, ও পরিচ্ছন্নতা কর্মী রাজেস লাল। কারাদণ্ড না দিয়ে ওই অফিসের কর্মকর্তার দায়িত্বে তাদের ছেড়ে দেওয়া হয়।

    আটক ইলিয়াসকে ১০ দিন, রিয়াজ ও মাকসুদুরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

    দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক শেখ গোলাম মাওলা এসব তথ্য নিশ্চিত করেছেন।  

    তিনি বলেন, বিভিন্ন সময়ে করা অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশী একটি টিম পাঠাই। তাদের কাছেও দালালরা ঘুষ দাবি করে। পরে আমরা অভিযান চালিয়ে ৩ দালালকে গ্রেফতার করি। পরবর্তীতে জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন।

    জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুদকের মাধ্যমে খবর পেয়ে ৩ জনকে আমরা গ্রেফতার করি। যারা বিভিন্ন সময়ে সেবাগ্রহিতাদের কাছ থেকে অর্থিক সুবিধা গ্রহল করে থাকেন। তবে এ সময় আটক কর্মচারীদের তাদের কর্মকর্তার দায়িত্বে দিই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ