ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভাণ্ডারিয়ায় আটটি সভা অনুষ্ঠিত

    ভাণ্ডারিয়ায় আটটি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার (১৫মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসন কার্যক্রম অগ্রগতি ও ভাণ্ডারিয়ায়  উপজেলাকে  ভূমিহীন ও গৃহহীন ঘোষণার পরবর্তী কার্যক্রম বিষয়ে উপজেলা যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

    এছাড়া পৃথক ভাবে একই সভা কক্ষে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস, ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভা এবং মাসিক আইন শৃঙ্খলা সভা , ভোক্তা অধিকার দিবস, উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভা, বেরি বাঁধে ক্ষতি গ্রস্থদের মাঝে চেক বিতরণ, উপজেলা পরষিদের মাসিক সভাসহ একই সভাকক্ষে পৃথক ভাবে আটটি সভা অনুষ্ঠিত হয়। বিকালে পরিষদ চত্বরে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    কৃষক সমাবেশসহ সাতটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এবং উপজেলা পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। 

    পৃথক সভায় অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশ নেন ভাণ্ডারিয়ায় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ খান, পৌর প্রশাসক ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,আসমা আখতার, ওসি আসিকুজ্জামান, পৌর কাউন্সিল মো. গোলাম সরোয়ার জোমাদ্দার,মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার খান এনায়েত করিম,ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া প্রমূখ।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ