ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দোষী সাব্যস্ত হলেন ‘মাদকসম্রাট’ এল চাপোর স্ত্রী

    দোষী সাব্যস্ত হলেন ‘মাদকসম্রাট’ এল চাপোর স্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের একটি আদালত মেক্সিকান মাদকসম্রাট জোয়াকিন এল চাপো গুজম্যানের স্ত্রী এমা করোনেল এইসপুরোকে দোষী সাব্যস্ত করেছে। আদালতে স্বামীকে মাদক কারবারে সহায়তা করার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ৩১ বছর বয়সী এমা। বৃহস্পতিবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে হাজির করা হয় তাকে। এসময় বিচারপতি জানতে চান, তিনি নিজেকে দোষী মনে করেন কি না? জবাবে স্প্যানিশ ভাষায় ‘হ্যাঁ’ বলেন সাবেক এ ‘বিউটি কুইন’। এমা মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিক।

    আগামী ১৫ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে। তাকে দোষী সাব্যস্ত করে ১০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। তার বিরুদ্ধে কোকেন, মেথামফেটামিন, হেরোইন, গাঁজা পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে তার আইনজীবী জেফরি লিচম্যানের আশা, শিগগিরই দুই কন্যার কাছে ফিরে যেতে পারবেন এমা।

    গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এমাকে। এরপর থেকেই বন্দি রয়েছেন তিনি। মেক্সিকোর অন্যতম কুখ্যাত মাদকপাচারকারী গোষ্ঠী সিনালোয়া কার্টেলের নেতা ছিলেন গুজম্যান। তারই স্ত্রী এই এমা করোনেল। 

    তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন মাদকপাচার করেন। তাকে ২০১৭ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। যুক্তরাষ্ট্রে আনার দুই বছরের মাথায় বিচারে গুজম্যানকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ৬৩ বছর বয়সি গুজম্যান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ