ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

    ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ মার্চ) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের খায়েরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন শিক্ষার্থী রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

    নিহতরা হলেন-দৌলতখান উপ‌জেলার জয়নগর ইউ‌নিয়‌নের জয়নগর গ্রা‌মের মাতাব্বর বা‌ড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও ক‌লেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গী‌রের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রা‌মের বা‌সিন্দা মো. আবুল কালাম (৫৫) ।

    পুলিশ জানিয়েছে, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস ভোলা চরফ্যাশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

    ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে।  চালক ও দুর্ঘটনা কবলিত বাস আটক করেছে পুলিশ।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ