ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

    মনপুরায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবর্ক অর্পণ, আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালন করে। 

    শুক্রবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারের সামনে ও উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

    এছাড়াও জুম্মার নামাজের পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় উপজেলা হাজীরহাট মার্কাস জামে মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করে উপজেলা আ’লীগ। এতে দোয়া পরিচালানা করে মার্কাস জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ।

    এই সমস্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, উপজেলা আ’রীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, আ’লীগের যুগ্ন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজীসহ অন্যান্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ