ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বঙ্গবন্ধুর জন্মদিন

    বাউফলে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

    বাউফলে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

    শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদের সামনে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

    স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের পূর্ব দিক থেকে আ স ম ফিরোজের নেতৃত্বে একটি গ্রুপ আনন্দ শোভাযাত্রা নিয়ে উপজেলার দিকে আসছিল। একই সময় পশ্চিম দিক থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদারের নেতৃত্বে একটি গ্রুপ আনন্দ শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসতে থাকে। এসময় দুপক্ষে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদারসহ অন্তত ২০ জন আহত হয়।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। পরবর্তীতে পুলিশ বাধ্য হয়ে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। দুপক্ষের ইটপাটকেলে পুলিশের চার-পাঁচ সদস্য আহত হন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ