ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরিশালে জাতীয় পার্টিতে যোগদান করলেন যারা 

    বরিশালে জাতীয় পার্টিতে যোগদান করলেন যারা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। 

    শুক্রবার সন্ধ্যায় নগরীর কালীজিরা বাজারে এক অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিসিসির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ কর্মী নুরুন্নবী বাপ্পী তার অনুসারীদের নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। 

    মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। 

    বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল ও বরিশাল মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর। 

    এছাড়া মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আকতার রহমান সপ্রু, তালুকদার মোর্শেদ ফোরকান, কামরুজ্জামান চৌধুরী কামাল, জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন ও সদস্য সচিব রফিকুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ইউসুফ হাওলাদার ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ পলাশ।

    বাপ্পী আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলো বলে দাবি করেছেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। তার যোগদানে ওই এলাকায় জাতীয় পার্টির রাজনীতিতে গতি পাবে বলে তারা আশা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ