ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লক্ষাধিক টাকাসহ ধানক্ষেতে নিখোঁজ যুবকের লাশ

    লক্ষাধিক টাকাসহ ধানক্ষেতে নিখোঁজ যুবকের লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে নিখোঁজ হওয়ার দুই দিন পর ধানক্ষেত থেকে লক্ষাধিক টাকা ও দুইটি মোবাইল ফোনসহ আব্দুল খালেক (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

    নিহত ব্যক্তি হাজারীগঞ্জ ২ নম্বর ওয়ার্ডের মৃত আজিজ চৌকিদারের ছেলে। শশীভ‚ষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার জানান, গত ১৬ মার্চ গভীর রাতে বাসা থেকে নিখোঁজ হন আব্দুল খালেক। পরে বিভিন্নস্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে তার স্ত্রী জাকিয়া বেগম শনিবার থানায় সাধারণ ডায়েরি করেন।  রোববার সকালে ১ নম্বর ওয়ার্ডের মুন্সিগঞ্জ এলাকার নুরউদ্দিন কাজির বাড়ির পূর্বপাশের ধানক্ষেত তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে জানালে তিনি থানায় জানান।

    শশীভুষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ