ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট চুরি হয়েছে: ওবায়দুল কাদের

    যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট চুরি হয়েছে: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন বিষয়ে অন্যের সমালোচনা করার আগে নিজেদের ভেতরের চিত্র দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এমন প্রশ্ন রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট চুরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ত্রুটির বিষয়ে স্বয়ং প্রেসিডেন্ট এই অভিযোগ তুলেছেন।

    মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর বংশালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের মাঠে যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা, কোতয়ালি থানার অন্তর্গত ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ নং ওয়ার্ডের ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন- ২০২৩ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

    ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ভোট চুরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ত্রুটির বিষয়ে স্বয়ং প্রেসিডেন্ট এই অভিযোগ তুলেছেন। সেগুলো কি আপনারা দেখেন না। গণতন্ত্রের ত্রুটি পৃথিবীর দেশে আছে। ডোনাল্ড ট্রাম্পের সময় ক্যাপিটাল হিলে পাঁচটি তাজা প্রাণ হারিয়েছে এটি আমরা ভুলিনি।

    তিনি বলেন, আমরা তো বলছি না যে আমাদের নির্বাচন সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়েছে। নির্বাচনকে ত্রুটিমুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা করছি। কোনো দেশেই নির্বাচন কমিশন স্বাধীন ছিল না। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাই প্রথম নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন নির্বাচন কমিশন করেছেন।  

    ওবায়দুল কাদের বলেন, আপনারা (বিএনপি) ইন্ডিয়ার কাছে নালিশ করেছেন; এখন খুশিতো! ভোট দেবে জনগণ। ভেবেছেন ইন্ডিয়া আপনাদের সঙ্গে থাকবে? জেনে রাখুন কেউ আসবে না, কেউ পাশে থাকবে না। বিদেশি কারো কথায় বাংলাদেশের মানুষ ভোট দিয়ে কাউকে ক্ষমতায় বসাবে না।  

    মন্ত্রী বলেন, চলমান আন্দোলনগুলোতে যুবলীগের ভূমিকা চোখে পড়ার মতো। রাজপথে যুবলীগের এই সক্রিয় ভূমিকায় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব খুশি হয়েছেন।  

    ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

    সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ