ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • হেফাজতের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

    হেফাজতের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালায় হেফাজতের হামলায় আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি। তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।   

    ওসি বলেন, গত শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জে অবরুদ্ধ করার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত নেতাকর্মীরা।মিছিলটি কোদালা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মুহিব্বুল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত মুহিবুল্লাহকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
     
    এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মৃত মো. মুহিবুল্লাহ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ