ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

    কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধুর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে সালমা বেগম (৩০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বনানী রোডে ঘটনা ঘটে। সালমা বেগম রাজমিস্ত্রী বাবুল হাংয়ের স্ত্রী।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রী বাবুল হাং স্ত্রী সালমা বেগম দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ভালোভাবেই সংসার করছিল। জানা গেছে অভাব অনটনের সংসার চালাতে গিয়ে ধার দেনা হয়ে পড়ে এমনকি চার থেকে পাঁচটি এনজিও থেকে লোন আনে। 

    সাপ্তাহিক কিস্তি দিতে হিমসিম খেতে হচ্ছে। ঘরে একটি ফ্রিজ ছিল তাও বিক্রি করে দিয়েও দেনা পরিশোধ করতে পারেনি। শেষ পর্যন্ত কিস্তি ও ধার দেনার টাকা পরিশোধ করতে না পেরে সালমা বেগম বুধবার সকাল সাড়ে ১০টায় স্বামীকে কাজে পাঠিয়ে, মেয়ে ও ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

    এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, কিস্তি ও ধার দেনার টাকা পরিশোধ করতে না পেরে হয়তো অভিমান করতে পারে। তারপরও বিষয়টি ক্ষতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ