ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বাউফল ভূমি অফিসের চেইনম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

    বাউফল ভূমি অফিসের চেইনম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা ভ‚মি অফিসের চেইনম্যান বজলুর রহমানের ঘুস নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

    ভিডিওতে দেখা যায়, চেইনম্যান বজলুর রহমান এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে গুনছেন। টাকা গুনে শেষ করার পর হাসিমুখে পকেটে রাখছেন। অফিসের মধ্যে টেবিলে বসে ঘুস নেওয়ার ৩৪ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই নেতিবাচক কমেন্ট করেছেন।

    রাজীব নামের একজন কমেন্টে লিখেছেন- ‘সামনে ঈদ টাকা লাগবে’। ইলিয়াস হোসেন নামের একজন লিখেছেন- ‘ওনাকে আইনের আওতায় আনা হোক’।

    উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, নামজারি করার জন্য ১০ থেকে ১২ হাজার টাকা নেওয়া হয় বাউফল ভূমি অফিসে। ঘুসের টাকা নিজ হাতে আদায় করেন চেইনম্যান বজলু। টাকা আদায় ও অফিসের সব ফাইল নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বজলুর রহমানকে। এজন্য তাকে চেয়ার-টেবিলসহ একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।

    অফিসের স্বঘোষিত কর্মকর্তা হিসেবে বজলুর রহমানের দাপটের কাছে অসহায় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।


    নাম প্রকাশ না করার শর্তে এক উপসহকারী ভূমি কর্মকর্তা বলেন, নামজারি করার সব ফাইল ও খরচ বজলুর কাছে দিতে হয়। এ ও বি ক্যাটাগরি হিসাব করে বজলু প্রতিটি ফাইলের জন্য ঘুস দাবি করেন। ঘুসের টাকা না দিলে নামজারি করা হয় না।

    কয়েক দিন আগে বাউফলের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহআলম ভূমি অফিসের অনিয়ম দুর্নীতির বিষয়ে প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেন। 

    অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে চেইনম্যান বজলুর রহমান বলেন, আমি কোনো ফাইলের দায়িত্বে নেই। ঘুস বা অনৈতিকভাবে কারও কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা সত্য নয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান বলেন, সিটিজেট চার্টার অনুযায়ী নির্ধারিত ফি নিয়ে নামজারি করা হয়। ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ