ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব

    বাউফলে জোড়া খুনের ঘটনায় দুই কিশোর গ্রেফতার

    বাউফলে জোড়া খুনের ঘটনায় দুই কিশোর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় সৈকত (১৪) ও সিফাত (১৪) নামের দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (২৪ মার্চ) ভোরে উপজেলার সূর্যমনির ইন্দ্রকুল গ্রাম থেকে অভিযান চালিয়ে সিফাতকে এবং উপজেলার কালাইয়া থেকে সৈকতকে গ্রেফতার করা হয়।


    এ ঘটনায় শুক্রবার দুপুরে নাফিসের মা নার্গিস বেগম বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেছেন।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরআগে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


    তিনদিন আগে ইন্দ্রকুল বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। এসময় একে অপরকে চড়-থাপ্পড় মারেন। এর জেরে বুধবার বিকেলে একই বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ, মারুফ, এনামুল ও সিয়ামের ওপর হামলা চালায়। এ সময় পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারুফ, সিয়াম, এনামুল ও নাফিজকে গুরুতর জখম করে।

    পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মারুফ ও নাফিজকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ