ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • প্রথম রমজান শেষে আকাশে অদ্ভুত চাঁদ

    প্রথম রমজান শেষে আকাশে অদ্ভুত চাঁদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইফতার শেষ হতেই বাসার ছাদে কিংবা গলির মোড়ে সব জায়গায়ই চাঁদ দেখার এক অদ্ভুত ভীড় জমলো। কেউ ছবি তুলতে ব্যস্ত আবার কেউ ফেজবুক লাইভে!

    বাংলাদেশের আকাশে শুক্রবার (২৪ মার্চ) বিস্ময়কর সুন্দর এক চাঁদ দেখা গেল। কেননা, চাঁদের ঠিক নিচে অবস্থান করছিলো এক তারা। এই দুইয়ে মিলে অনেকটা আরবি 'বা' হরফের রূপ ধারণ করেছিলো। যা দেখতে হাজার হাজার মানুষ রাস্তায় ভীড় করে এবং কৌতুহলী প্রশ্নে ফেজবুকে পোস্টে হিড়িক পড়ে যায়।

    বরগুনা সদরের ১ নং ওয়ার্ডের চরকলোনী এলাকার বাসিন্দা রমিজ জাবের বলেন, এমন অদ্ভুত চাঁদ আমরা কখনোই দেখিনি। তাই সবাইকে নিয়ে আরবি অক্ষরের মতো এই চাঁদটি দেখতে এসেছি।

    স্থানীয় গণমাধ্যম কর্মী শাজনুস শরীফ জানান, ফেজবুকে চাঁদের এমন ছবি দেখে রাস্তায় নেমে আসি। এসে দেখলাম হাজারো মানুষের ভীড়, চাঁদ নিয়ে নানা কৌতুহল। 

    মূলত রমজানের চাঁদের ঠিক নিচ বরাবর শুক্রগ্রহের অবস্থানের কারণেই চাঁদ ও তারাকে মিলে এমন অদ্ভুত লেগেছে। 

    শুক্রগ্রহকে অনেক সময় পৃথিবীর 'বোন গ্রহ' বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে।

    এই গ্রহটি যখন সকাল বেলায় পৃথিবীর আকাশে উদিত হয় তখন একে লুসিফার বা শয়তান নামেও ডাকা হয়ে থাকে। বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ