ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবি, ৩২ জন নিখোঁজ

    তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবি, ৩২ জন নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৪ জন অভিবাসন প্রার্থী নিখোঁজ রয়েছে। তারা সবাই সাব সাহারা অঞ্চলের অধিবাসী।

    শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

    এই নিয়ে গেল দুই দিনে পাঁচটি অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটল। এতে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজের সংখ্যা সবমিলিয়ে ৬৭।

    স্থানীয় কর্তৃপক্ষ মনে করছে নৌকাগুলো ইতালির দিকেই যাচ্ছিল। তিউনিসিয়ার কোস্ট গার্ড গেল দুই দিনে ইতালিগামী ৫৬টি নৌকা থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

    দেশটির ন্যাশনাল গার্ড জানিয়েছে, অবৈধভাবে দেশ ত্যাগ চেষ্টার সময় তারা তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

    প্রসঙ্গত, ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আফ্রিকানদের কাছে তিউনিসিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেশটির উপকূল থেকে অনেকেই নৌকায় ভেসে ইতালিতে যাওয়ার চেষ্টা চালায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ