ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • দেশের ২৫ শতাংশ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত

    দেশের ২৫ শতাংশ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানুষের গলার দুপাশে থাকা বিশেষ গ্রন্থি শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন (থাইরয়েড হরমোন) উৎপাদন করে। এ হরমোনের নির্দিষ্ট মাত্রা থাকে। যখন সেই মাত্রা কম বা বেশি হয় তখন শরীরের ওপর এর বিরূপ প্রভাব পড়ে। বর্তমানে বাংলাদেশে ২৫ শতাংশ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত। এ রোগ সম্পর্কে দেশের সাধারণ মানুষের ধারণাও কম।

    শনিবার (২৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিনামূল্যে থাইরয়েড স্ক্রিনিং ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম এ তথ্য জানান।


    তিনি বলেন, সচেতনতার অভাবে থাইরয়েড রোগ সম্পর্কে মানুষের ধারণা নেই বললেই চলে। বাচ্চাদের মেধা বিকাশের জন্য এ রোগ সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

    আগামী ২৫ মে ডিআরইউতে আবারও থাইরয়েড রোগের স্ক্রিনিং ক্যাম্প করা হবে বলে জানান ডা. শাহাজাদা সেলিম।


    ডিআরইউর এ আয়োজনে সহযোগিতা করেছে ইউথাইরয়েড (থাইরয়েড টাস্ক ফোর্স) ও বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটি। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ