ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় কৃষকের ৮০০ তরমুজে দুর্বৃত্তের ছুরি

    ভোলায় কৃষকের ৮০০ তরমুজে দুর্বৃত্তের ছুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলায় রাতের আঁধারে দুই কৃষকের প্রায় এক একর জমির প্রায় ৮০০ তরমুজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ে দিশাহারা দুই কৃষক। ক্ষতিগ্রস্ত দুই কৃষকের নাম মো. রিয়াজ ও মো. মাইনুদ্দিন ঢালি। তাদের বাড়ি উপজেলার দুলাহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

    ঘটনাটি ঘটে নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় কৃষক মো. রিয়াজ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    কৃষক রিয়াজ জানান, অন্যের জমি নগদ লগ্নি করে তিনি দুই একর ৭২ শতাংশ জমি ও তার ভাই মাইনুদ্দিন এক একর ৭৬ শতাংশ জমিতে তরমুজের আবাদ করেছেন। প্রতি একর জমিতে তরমুজ লাগাতে তাদের খরচ হয়ে ৯০ হাজার থেকে এক লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলনও ভালো হয়েছে। একেকটি তরমুজ প্রায় ১৩ থেকে ১৪ কেজি ওজন হবে। 

    শনিবার রাত ৯টার দিকে তিনি তরজুমক্ষেত থেকে তারাবি পড়তে বাড়িতে চলে আসেন। রাতে আর তরমুজক্ষেতে যাননি। ফজরের নামাজ পড়ে তরমুজক্ষেতে গিয়ে দেখেন, প্রায় এক একর জমির তরমুজ মাঝখান দিয়ে কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। কে বা কারা রাতের আঁধারে এ কাজ করেছে তিনি কিছুই জানেন না। যেই জমির তরমুজ নষ্ট করেছে সেই তরমুজগুলোই ভালো হয়েছে। অনেক পরিশ্রম ও ধারদেনা করে তরমুজের চাষ করেছেন তারা।

    বৃহস্পতিবার এই তরমুজগুলো বিক্রি করার কথা ছিল। প্রতি ১০০ তরমুজের দাম ১৪ হাজার টাকা করে বেপারিরা দাম বলেছেন। এখন আরো বেশি দামে বিক্রি করতে পারতেন। কিন্তু সেটি আর হয়নি। এখন কিভাবে কী করবেন সেটি নিয়ে দিশাহারা তারা।

    তিনি আরো জানান, দুই ভাই মিলে অনেক পরিশ্রম ও ধারদেনা করে প্রায় চার লাখ টাকা খরচ করে মোট চার একর ৪৮ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। আজ তাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না তাদের। কিভাবে কী হলো কিছুই বুঝতে পারছেন না।

    চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, 'ঘটনাটি দুঃখজনক। দুজন কৃষকের পরিশ্রম করা তরমুজ এভাবে যারা কেটে ফেলেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।'

    চরফ্যাশনের দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় কৃষক রিয়াজ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ