ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদন পেতে ব্যর্থ ভারতের কোভ্যাক্সিন

    যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদন পেতে ব্যর্থ ভারতের কোভ্যাক্সিন
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট ধাক্কা খেল ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিষেধক কোভ্যাক্সিন টিকা। দেশটিতে জরুরি প্রয়োগের অনুমোদন চেয়ে আবেদন করেছিল দক্ষিণ এশিয়ার এই টিকা প্রস্তুতকারী সংস্থাটি। কিন্তু, তাদের আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন সরকারের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

    এফডিএ টিকাটির ব্যাপারে আরও তথ্য পেতে কোম্পানিটিকে অতিরিক্ত একটি ভ্যাকসিন ট্রায়াল চালানোর নির্দেশও দিয়েছে বলে জানা গেছে। সেই তথ্য সহকারেই পূর্ণাঙ্গ স্বীকৃতির আবেদন বা বায়োলজিক্স লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে বলা হয়। অর্থাৎ, এফডিএ ভারতে সংস্থাটির পরিচালিত ট্রায়ালের তথ্যে কোনো আস্থা রাখেনি।

    এরপর ভারত বায়োটেকের মার্কিন পার্টনার ওকুজেন ইঙ্ক জানান, তারা নির্দেশনা মেনে ট্রায়ালের ভিত্তিতে বায়োলজিক্স লাইসেন্সের জন্য দ্রুত আবেদন করবে।

    জানা যায়, ভারত বায়োটেকের সঙ্গে চুক্তির আওতায় ওকুজেন যুক্তরাষ্ট্রে প্রতিষেধকটির উৎপাদন ও বিপনণের সত্ত্ব নিয়েছে। কোম্পানিটি আরও জানায়, তারা আশাহত নয়, কারণ পূর্ণ অনুমোদন পেলে তা হবে ভারতে স্থানীয়ভাবে আবিষ্কৃত কোনো টিকার প্রথম এফডিএ স্বীকৃতি। এরফলে ভারতে টিকা উৎপাদন ও উদ্ভাবন নতুন গতি পাবে।

    উল্লেখ্য, এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও ছাড়পত্র পায়নি ভারতের কোভ্যাক্সিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ