ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • দেড় মাস পর কোভিডে মৃত্যু দেখল দেশ, শনাক্ত ৬

    দেড় মাস পর কোভিডে মৃত্যু দেখল দেশ, শনাক্ত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত কয়েক মাস ধরেই দেশে মহামারি করোনা ভাইরাসের (কোভিড) প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় দেড় মাস পর গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

    এর আগে গত ১৩ ফেব্রুয়ারি করোনায় একজনের মৃত্যু হয়। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ৪৪৬ জনের।

    এদিন নতুন করে শনাক্ত হয়েছে ছয়জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৪ জন।

    মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৬২৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬২৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৯৯৫টি।

    এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয় ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয় ২০ লাখ ছয় হাজার ৮২১ জন।

    গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

    ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং তিনি ঢাকা বিভাগের বেসরকারি হাসপাতালে মারা যান।  

    এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চারজন আইসোলেশন এসেছে এবং আইসোলেশন থেকে ছয় জন ছাড়পত্র পেয়েছে। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছে চার লাখ ৫২ হাজার ২৪৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছে চার লাখ ২৩ হাজার ৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছে ২৯ হাজার ১৯৮ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ