ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বাউফলে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা

    বাউফলে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক সেবনে বাধা দেওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রামে একটি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    আজ বুধবার দুপুরে নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের পূর্ব পাশে পেশকার বাড়িতে ওই ঘটনা ঘটে।

    তহমিনা বেগম (৩৫) নামে এক নারী অভিযোগ করেছেন, তাঁর স্বামী মো. সবুজ ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। ঘরে কলেজ পড়ুয়া ছেলে মো. শামীম (১৭) ও স্কুল পড়ুয়া ছেলে মো. সাকিবকে (১৪) থাকেন। তাঁদের বাড়িতে একটি ঘরে স্থানীয় মো. করিম হাওলাদার (৩৫) ছত্রছায়ায় কয়েক কিশোর নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন এবং বিক্রি করে আসছে। 

    তিনি ওই ঘরের মালিককে তাঁদের ঘরে ওইসব কিশোরদের আশ্রয় না দেওয়ার জন্য বলেন। এ বিষয়টি ওই কিশোরেরা জানার পর ক্ষুব্ধ হয় আজ বুধবার দুপুর একটার দিকে করিমের উপস্থিত নির্দেশে  ঘরে হামলা চালায়। ওই সময়  দরজা ভেঙে ঘরে ঢুকে আসবাব ভাঙচুর করে এবং ঘরে থাকা ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। নিরুপায় হয়ে ৯৯৯ নম্বরে কল করেন। পুলিশ যাওয়ার আগে হামলাকারীরা পালিয়ে যায়।

    তিনি আরও অভিযোগ করেন , তিনি ও তাঁর সন্তানেরা ঘরের বাহিরে বের হলে হামলাকারীরা মেরে ফেলবে।

    হামলার সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের সবার বয়স ১৭ বছরের নিচে। ভিডিওতে দেখা যায় ওই কিশোরেরা লাটিসোঁটা নিয়ে ঘর পিটাচ্ছে। আর ওই নারীকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ছে।

    এ বিষয়ে করিম হাওলাদার বলেন, ওই নারীর স্বভাব চরিত্র ভালো না। এ নিয়ে প্রতিবাদ করায় ওই বাড়ির এক বিধবা নারীকে তিনি (তহমিনা) মারধর করে। এমন খবর পেয়ে ওই নারীর কয়েক স্বজন এসে তাঁর (তহমিনা) ঘরে ইট পাটকেল মেরেছে। তারা সবাই কিশোর। তিনি উপস্থিত থাকলেও এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ