ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩১

    ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩১
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩০ জন। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। খবর এপির।

    দক্ষিণ মিন্দানাওয়ের উপকূলরক্ষী প্রধান কমোডোর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটি ৪৩০ জন লোক বহন করতে পারে।

    প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে তিন শিশু রয়েছে। এদের মধ্যে একজনের বয়স ছয় মাস।

    উপকূলরক্ষী বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, জাহজটির আগুন নেভাতে একদিকে পানি স্প্রে করা হচ্ছে অন্যদিকে যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।

    তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

    ফিলিপাইনে প্রায় আট হাজার দ্বীপ রয়েছে। সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখনো অনেক পুরোনো ফেরি ব্যবহার করা হয়।a


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ