ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ব্রিটিশ রানির সঙ্গে জি-৭ নেতাদের সাক্ষাৎ

    ব্রিটিশ রানির সঙ্গে জি-৭ নেতাদের সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহত্তম অর্থনীতির সাতটি দেশের রাষ্ট্রপ্রধানরা। গতকাল শুক্রবার (১১ জুন) দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কার্বিস উপসাগরের কর্নিশ সমুদ্র উপকূলের রিসোর্টের কাছে বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ রেইন ফরেস্টের ছাউনির নিচে এ সাক্ষাৎগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা হয়েছে রানির। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

    তিন দিন ব্যাপী জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া সাতটি ধনী দেশের রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনা দিয়েছেন ৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুত্র এবং উত্তরাধিকারী প্রিন্স চার্লস, তার স্ত্রী ক্যামিলা এবং নাতি প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট উইলিয়াম।

    বিশ্বনেতাদের সঙ্গে বসার পর রানি দ্বিতীয় এলিজাবেথ হাসি মুখে জিজ্ঞাসা করেন, আপনারা কী নিজেদের এখানে উপভোগ করছেন? জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, হ্যাঁ। আমরা উপভোগ করছি।

    এই ইভেন্টের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয়েছে ব্রিটিশ রানির। দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করা যুক্তরাষ্ট্রের ১৩তম প্রেসিডেন্ট বাইডেন। আগামী রবিবার সন্ধ্যায় জি-৭ সম্মেলন শেষে উইন্ডসর ক্যাসলে আনুষ্ঠানিকভাবে রানির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ