ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চরফ্যাসনে জমিজমা বিরোধে হামলা, আহত ৮ 

    চরফ্যাসনে জমিজমা বিরোধে হামলা, আহত ৮ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাসনে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছে। রোববার (২ এপ্রিল) সকাল ১০ টায় দুলারহাট থানার  নীলকমল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে  ঘোষ বাড়ি সংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে। 

    আহতরা হলেন, জামাল( ৪০), তৈয়ব আলী( ৩২), আইয়ুব আলী (৩৫), মোহাম্মদ আলী( ২৫), সাজেদা (৩৮) কুলছুম (৪২), ছালমা( ২৭), জাহাঙ্গীর( ৩০)। 

    আহত সবাইকে প্রথমে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হলেও তাদের মধ্যে ৬ জনের শারীরিক  অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। 

    এ ঘটনায় দুলারহাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।  

    হামলায় আহত কুলছুম অভিযোগ করে বলেন,  দখলীয় ১৪৪ শতাংশ জমিতে আমরা চাষ করতে গেলে  প্রতিপক্ষ নুরুল ইসলাম সাজি ও তার সন্ত্রাসী বাহিনী রফিক সাজি , কাদের সাজি ,বিল্লাল সাজি ,মিজান সাজি, আলাউদ্দিন সাজি, ছালাউদ্দিন সাজি , মাইনুদ্দিন সাজি সিদ্দিক সাজি, রাহাত সাজি, নবী সাজি, হাসান সাজি, এমরান সাজি,  রাজুসহ আরো ১৫-২০ জন বহিরাগত লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। 

    অভিযুক্ত নুরুল ইসলাম সাজির ছেলে কাদের সাজি জানান, জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। 

    দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, চর নুরুল আমিনে দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোন  অভিযোগ পাইনি, অভিযোগ  পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ