ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সুগন্ধা নদীতে নৌ র‌্যালি

    ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সুগন্ধা নদীতে নৌ র‌্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন, এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সুগন্ধা নদীতে নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার দুপুরে সুগন্ধা নদীর কলেজ খেয়াঘাট এলাকায় বেলুন উড়িয়ে নৌ র‌্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে নৌ র‌্যালিটি ইকোপার্ক এলাকা ঘুরে কলেজ খেয়াঘাটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।  

    র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিসুর রহমান তালুকদার ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। 

    এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ