ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মনপুরায় অভিমান করে গলায় ফাঁস দিল কলেজ ছাত্র 

    মনপুরায় অভিমান করে গলায় ফাঁস দিল কলেজ ছাত্র 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মা’র ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক কলেজ ছাত্র।

    সোমবার ভোর ৬ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সালাউদ্দিনের বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সকাল ১০ টায় লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।


    এর আগে মনপুরা থানায় একটি ইউডি মামলা হয় বলে নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ। যার মামলা নং- ৫।

    অভিমানে আত্মহত্যা করা কলেজ ছাত্রটি হলেন, উপজেলার সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ওমান প্রবাসী মো. সালউদ্দিনের ছেলে মো. রাব্বি (১৮)। 

    জানা গেছে, রোববার রাতে কলেজ ছাত্র রাব্বি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য মায়ের কাছে বায়না করে। ওই ছাত্রের মা মোবাইল কিনে দিতে অস্বীকৃতি জানায়। পরে মা নিজের মোবাইল ফোনে ওই ছাত্রের বাবা ওমান প্রবাসী সালাউদ্দিনকে ফোন করে বিষয়টি অবহিত করে।

    পরে মা’র মোবাইল ফোনে ওমান প্রবাসী বাবা ওই ছাত্রকে রাগারাগি করে। পরে ওই ছাত্র রোববার রাত সাড়ে ১১ টার দিকে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। পরে ছেলেকে খুঁজতে বের হয় মা সহ প্রতিবেশীরা। একপর্যায়ে খোঁজাখুজির পর রাত দেড় টায় বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাব্বিকে দেখতে পায়। 

    পরে স্থানীয় চৌকিদার পুলিশেকে জানালে ভোর ৬ টায় পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। পরে লাশের সুতহাল করে ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় কলেজ ছাত্রে লাশ উদ্ধার করে সুতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়। ময়নাতদন্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

    তিনি আরও জনান,পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া যায়, কলেজ ছাত্র রাব্বিকে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মা’র ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ