ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • নামাজে মোবাইলে দেখে কোরআন পড়ায় নিষেধাজ্ঞা দিল কুয়েত

    নামাজে মোবাইলে দেখে কোরআন পড়ায় নিষেধাজ্ঞা দিল কুয়েত
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নামাজে মোবাইলে ফোনে দেখে কোরআন পড়ায় নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

    দেশটির ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা জারি করে।

    কুয়েতের ধর্ম মন্ত্রণালয় বলেছে, দিনের ফরজ পাঁচ ওয়াক্ত ও তারাবিহ নামাজে মোবাইল ফোনে দেখে দেখে কোরআন পড়তে পারবেন না ইমামরা।

    একই সঙ্গে পবিত্র রমজান মাসের তারাবি নামাজ পড়ানোর আগে কোরআনের আয়াত ভালোভাবে মুখস্ত ও আয়ত্ত্ব করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এমনকি নামাজ পড়ানোর সময় কোরআনের আয়াত যতটা সম্ভব মুখস্ত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমামদের।

    কুয়েতের মসজিদ বিষয়ক উপসচিব সালাহ আল-সিলাহি ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মসজিদের সত্যিকারের বার্তা পৌঁছানোর কাজটি সম্পন্ন করেন এবং ইমাম হিসেবে যে দায়িত্ব রয়েছে সেটি সঠিকভাবে করেন।

    এছাড়া তিনি বলেছেন, ইমামদের সঠিকভাবে কোরআন পড়তে হবে। জোরে চেঁচিয়ে বা শব্দের সুর পরিবর্তন করার কারণে যেন কোরআন পড়ার বিধান লঙ্ঘন না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। সূত্র: গালফ নিউজ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ