ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু 

    দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম হোসেন(৩৫)  নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে দৌলতখান পৌরসভার ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

    ইমাম হোসেন ভবানীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা  কাদির মাঝির ছেলে। ভবানীপুর ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, ইমাম হোসেন পৌরসভার ৮ নং ওয়ার্ডে  সিদ্দিক  মিয়ার বরফকলের ছাদে পুরনো জাল সেলাইয়ের কাজ  করছিলো।  এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। 

    পরে স্থানীয়  লোকজন তাকে উদ্ধার  করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ