ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  •  তীব্র কটাক্ষের মুখে শ্রাবন্তী

     তীব্র কটাক্ষের মুখে শ্রাবন্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী ও বিজেপি নেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার তীব্র সমালোচনার মুখে পড়লো জনপ্রিয় এই নায়িকার নতুন একটি ছবি। গতকাল শুক্রবার  শ্রাবন্তী ফেসবুক ও ইনস্টাগ্রামে নববধূ রূপে নিজের একটি ছবি দেন। 

    প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে দুই হাতে আলতার কারুকার্য, কুন্দনের গয়নার সঙ্গে কপাল জুড়ে চন্দনের উল্কি ও সিঁথিতে সিঁদুর মাথায় মুকুট। এমন ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের প্রশ্ন আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন কিনা শ্রাবন্তী? সকলের প্রশ্ন, তার চতুর্থ বিয়ে কবে?

    একজন লিখেছেন, ‘দিদি চতুর্থ বিয়েটা করে নিন, অনেক দিন দাওয়াত পাইনি’। আবার কেউ বলেছেন, ‘শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও’। আবার কেউ মন্তব্য করেছেন, ‘নুসরত দিদি বিয়ে ভাঙতে ব্যস্ত আর উনি তিনবার বউ সাজার পরেও আবার শখ করে সেজেছেন’। 
    এমনকি নেটিজেনরা এই অভিনেত্রীর বয়স নিয়েও কটাক্ষ করেছেন। তবে পোস্ট করা এই ছবি মূলত এক জনপ্রিয় ডিজাইনারের জন্যই শ্রাবন্তী শুট করেছেন। প্রতিটি ছবিতেই তিনি ধরা দিয়েছেন নববধূ বেশে। অনেকে নববধূ সাজে শ্রাবন্তীর পোস্ট করা এই ছবির সৌন্দর্যের প্রশংসা করেছেন। তবে এরসঙ্গে আক্রমণ করতেও ছাড়েননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ