ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কল রেকর্ড, ২০১৮ নির্বাচনকে রাতের ভোট বললেন সাবেক প্রতিমন্ত্রী

    কল রেকর্ড, ২০১৮ নির্বাচনকে রাতের ভোট বললেন সাবেক প্রতিমন্ত্রী
    সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাতের ভোট বললেন সাবেক প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার।

    পটুয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানকে জড়িয়ে এমন মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।

    বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে ইউনিয়ন শ্রমিক লীগের এক নেতার সঙ্গে মাহবুবুর রহমান তালুকদারের কথোপোকথনের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়। উপজেলা আওয়ামী লীগের অনেকেই নিশ্চিত করেছেন এই কল রেকর্ডটি তারই।  

    ওই কল রেকর্ডে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায়, বর্তমান এমপি মহিব রাতের ভোটে এমপি হইছে। তাকে শেখ হাসিনা মনোনয়ন দেয়নি।  

    এ সময় শ্রমিক লীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্টাটাস দেও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে আওয়ামী লীগ করোছ, আমি দেখে নেব। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিল।

    এ সময় তিনি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানকে নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন।  

    এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ভুক্তভোগী রুমান হাসনাত বলেন, আমি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান এমপির ছবি দিয়ে ফেসবুকে মানবতার ফেরিওয়ালা লিখে স্টাটাস দিয়েছিলাম। এই দেখে মাহবুবুর রহমান তালুকদার আমাকে কল দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন এবং বর্তমান সংসদ সদস্যকে নিয়ে বাজে মন্তব্য করেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।  

    কল রেকর্ডের সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার বলেন, এটা সাবেক এমপির ফোন কল, সে আগেও এরকম বলছে। কাউকে আওয়ামী লীগ করতে হলে তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে এবং বিগত নির্বাচন নিয়ে বাজে মন্তব্য করার সাহস তিনি কোথা থেকে পান। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্তদের কাছে লিখিত দেব।

    রুমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি বলেন, কিছু করতে পারবে না। আমরা সবাই সত্যের সঙ্গে আছি। ওই ছেলে দলের জন্য কাজ করেন। সাবেক এমপি কত জনকে মারবেন? তিনি বর্তমানে আওয়ামী লীগ করেন কি না, তা নিয়েও সন্দেহ হয়।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের মন্তব্য জানতে তাকে কল করলে তিনি রিসিভ করেনি। তবে আগে তিনি কয়েকজন গণমাধ্যমকর্মীর কল রিসিভ করে নানা ধরনের তালবাহানা দেখিয়ে ফোন কেটে দেন।

    এর আগে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল তালুকদারকে জিহ্বা কেটে ফেলার হুমকি দেন সাবেক এই প্রতিমন্ত্রী। সে ঘটনায় তার বিরুদ্ধে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছিলেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ