ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়।

    শুক্রবার দুপুর ২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা রিপন মিয়ার বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে। পরে ৩ টার দিকে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম মৃত ঘোষনা করে।

    মৃত শিশুটি হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো. রিপনের দেড় বছরের শিশু সন্তান মো. রিফাত।

    জানা যায়, শিশুটির পিতা জুম্মার নামাজ পড়তে মসজিদে যায়। আর মা রান্না ঘরের কাজ করছিল, এই ফাঁকে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। পরে শিশুটির পিতা নামাজ শেষে বাড়ি এসে সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে শিশুটিকে নিজ বাড়ির পুকুরে ভাসতে দেখে। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম মৃত ঘোষণা করে।

    এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম জানান, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বে শিশুটির মৃত্যু হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ