ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

    মেয়রের বিরুদ্ধে জোরপূর্বক দেয়াল ঘুরিয়ে দেওয়ার অভিযোগ

    মেয়রের বিরুদ্ধে জোরপূর্বক দেয়াল ঘুরিয়ে দেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক মেয়রের লোক হওয়ায় জোরপূর্বক পটুয়াখালীর কুয়াকাটা ইলিশ পার্ক ইকো-রিসোর্টের দেয়াল ঘুরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে। 

    রবিবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ইলিশ পার্ক ইকো-রিসোর্টে ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার।

    তুষার অভিযোগ করে বলেন, 'গত ৫ এপ্রিল আমি এলাকার বাহিরে থাকায় বর্তমান মেয়র তার ভাইয়ের ছেলে আবু বকরের নেতৃত্বে একদল লোক ইলিশ পার্কের দেয়াল ভাঙতেছে আর গালাগালি করছে। এই সংবাদ শুনে আমার কয়েকজন ভাইসহ স্থানীয় কয়েকজনকে ফোন করি। তারা দ্রুত এসে প্রতিবাদ করে ভাঙচুর বন্ধ করে। পরে মেয়র ও স্থানীয় কাউন্সিলর মনির ঘটনাস্থলে আসলে আমি মেয়রকে ফোন করে জানতে চাই কেনো এসব হচ্ছে? তখন তিনি বলেন আমি জানি না।'

    তিনি বলেন, আমি ঢাকা থেকে ফিরে কাউন্সিলর মনিরের কাছে জানতে চাইলে মনির জানায় মেয়র বলছে, এখান থেকে রাস্তা যাবে। আমি জানালাম পুরো রাস্তাটাইতো আমার দেয়া। দরকার হলে পাশের জমির মালিকদের কাছ থেকে নিবে কিন্তু আমাকে না জানিয়ে ফজরের পরে বাইরের লোক দিয়ে কোনো আমার প্রতিষ্ঠানে হামলা করা হলো, কেনো গালাগালি করা হলো।

    তুষার অভিযোগ করে আরও বলেন, আমার পার্কে পাশ থেকে যে রাস্তা নেয়া হয়েছে। তার সম্পূর্ণ জমি আমি দেয়ার পরও তার এই জোরজবরদস্তি এবং তিনি বিভিন্ন সময়ে আমাকে সাবেক মেয়রের লোক বলে উক্তি প্রকাশ করেন। যার জেরে আজকে এই আক্রমণ সঙ্গে সঙ্গে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ তাদের একটি গোপন বৈঠক হয়েছে। আমার এই পার্কে হামলা করে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ