ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বৈদেশিক ঋণ মওকুফের দাবিতে বরিশালে সমাবেশ

     বৈদেশিক ঋণ মওকুফের দাবিতে বরিশালে সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জি-৭ ভূক্ত দেশের দেওয়া ঋণ, ঋণের সুদ মওকুফ ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাতিল করে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে বরিশালে মানবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর মুক্তিযোদ্ধা পার্কে প্রান্তজন, ক্লিন ও বিডাব্লিউজিইডি -এর যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

    বক্তারা বলেন, জি-৭ সহ ধনী দেশগুলোর ঋণ ও ঋণের সুদ মওকুফ করে স্বাস্থ্য ও নাগরিক পরিষেবা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। কারন দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে যা দেশের বাজেটের সমান। ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুসারে এ বছরও বিদেশ থেকে এক লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নিতে হবে। 

    এ বছর ঋণের সুদ হিসেবে ৫৮ হাজার ১শ কোটি টাকা পরিশোধ করতে হবে যা মোট বাজেটের প্রায় ১০ ভাগ ও কৃষি-স্বাস্থ্য খাতের মোট বরাদ্দের চেয়েও বেশি। এছাড়া জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও ইতালি মাতারবাড়ি ও মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রসহ বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করছে। তাই জি-৭ ভূক্ত দেশের নেতৃবৃন্দের কাছে তাদের দেওয়া ঋণ, ঋণের সুদ মওকুফ ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাতিলের দাবি জানান বক্তারা। পাশাপাশি সেই অর্থ দেশের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

    বক্তব্য দেন বরিশাল সনাক-এর সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, ক্যাব-এর সম্পাদক রনজিৎ দত্ত, আরোহীর নির্বাহী পরিচালক খোরশেদ আলম, রান-এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, র‌্যাক-এর নির্বাহী পরিচালক মুজিবুর রহমান, ম্যাপ-এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, বরিশাল ওমেন চেম্বারস্-এর রেবেকা সুলতান প্রমুখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ