ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

    কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে হোটেল ব্যবসায়ীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক আকন (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী মারা গেছেন।

    মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।


    ফারুক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মৃত সোবহান আকনের ছেলে। ব্যবসায়িক কাজের জন্য কয়েকবছর আগে কুয়াকাটায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর রাঁধুনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে নিজের হোটেলে ধোয়ামোছার পর ফ্রিজে লাইন দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।


    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ