ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সাদেক

    পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সাদেক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের তৃতীয় বৃহত্তম পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, এনপিজি এনডিসি এনসিসি পিএসসি, বাংলাদেশ নৌবাহিনী। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।

    একই প্রজ্ঞাপনে পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মাদ সোহায়েলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। 

    এছাড়াও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহজাহানকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান গোলাম সাদেক পহেলা মার্চ ২০২৩ পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।

    তিনি রংপুর ক্যাডেট কলেজের ষষ্ঠ ব্যাচের সাবেক ছাত্র কমডোর গোলাম সাদেক ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। নৌবাহিনীর মৌলিক প্রশিক্ষণ তিনি রাজকীয় মালয়েশিয়ান নৌবাহিনী থেকে গ্রহণ করেছেন। কমডোর সাদেক নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি কমান্ড করেছেন। 

    এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিসাইল বোট, প্যাট্রোল ক্রাফট, মাইন সুইপার, অফশোর প্যাট্রোল ভেসেল ও ফ্রিগেট। তিনি নৌবাহিনীর তিনটি প্রশিক্ষণ ঘাঁটি শহীদ মোয়াজ্জেম, ঈসা খান ও বাংলাদেশ নেভাল অ্যাকাডেমির অধিনায়কত্ব করেন।  

    এছাড়া স্টাফ অফিসার হিসেবে নৌ-প্রধানের ফ্ল্যাগ লেফটেন্যান্ট, নৌ সদরে প্ল্যানিং দপ্তরের উপপরিচালক, কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ও কমান্ডার বিএন ফ্লিটের স্টাফ অফিসার অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনী, মিরপুর স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওয়ার কলেজ ও বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ